• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

Byadmin

জানু. ২০, ২০২৬

তানজিলা লিপি | ঢাকা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
জিএম কাদের বলেন, “আমাদের দলের ১৯৬ জন প্রার্থী বৈধ হয়েছেন। এর মধ্যে ছয়জন নারী প্রার্থী রয়েছেন। যাচাই-বাছাই শেষে আরও দুই থেকে তিনজন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।”
নির্বাচনে সমান সুযোগ না পাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের নানাভাবে বাধা দেওয়া হচ্ছে। পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।”
তিনি আরও বলেন, “নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত অনেক প্রার্থী বর্তমানে জেলে থেকেও নির্বাচনে অংশ নিচ্ছেন। মামলার নামে অন্তর্বর্তী সরকার সাধারণ জনগণকে হয়রানি করছে এবং নির্যাতন চালাচ্ছে।”
মামলা বাণিজ্যের অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, “মামলা দেওয়াকে কেন্দ্র করে বিরাট বাণিজ্য চলছে। গরিব মানুষ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত এই বাণিজ্যে জড়িত। যাকে ইচ্ছা তাকে মামলা দেওয়া হচ্ছে—কখনো রাজনৈতিক কারণে, কখনো ব্যবসায়িক স্বার্থে, আবার অনেক ক্ষেত্রে ব্যক্তিগত আক্রোশ থেকেও মামলা করা হচ্ছে।”

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights