• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গাইবন্ধায় ২৪ আগষ্ট কে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বিক্ষোভ সমাবেশ।।

Byadmin

আগস্ট ২৪, ২০২৪

সালাহউদ্দিন কাশেম (গাইবান্ধা) :
২৪ শে আগষ্ট কে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবীতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলার উদ্দ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ আগস্ট) সকাল ১১টায় শহরের ১ নং রেলগেটে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা সাধারন সম্পাদক এ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য রাহেলা সিদ্দিকা, আফরোজা সুলতানা ,শিল্পী আক্তার, কলি রানী প্রমুখ। বক্তারা বলেন ১৯৯৫ সালের এই দিনে দিনাজপুরের কিশোরী ইয়াসমিন কে একদল পুলিশ পৈশাচিকভাবে গণধর্ষণ করে হত্যা করে। এর প্রতিবাদে প্রতিরোধ গড়ে ওঠে দিনাজপুরসহ সারাদেশে। আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে অনেকে মৃত্যু বরণ করে শহীদ হন এইঘটনায় হত্যাকারীদের ফাঁসি হয়। শহীদদের স্মরণ ও সেই চেতনাকে ধারন করে সেদিন সম্মিলিত নারী সমাজ এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ হিসাবে ঘোষনার দাবি জানান। সেই দাবি আজও বাস্তবায়ন হয়নি। তাই তারা অবিলম্বে এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণার দাবী জানান এবং ডাঃ মৌমিতা, তনু, মুনিয়া, নুসরাতসহ সকল খুন – ধর্ষনের বিচার এবং ঘরে -বাইরে, গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর উপর যৌন ও সহিংস আক্রমণ বন্ধ সহ মাদক, জুয়া,পর্নোগ্রাফি, নাটক – সিনেমা, বিজ্ঞাপনে নারী কে পন্য হিসেবে উপস্থাপন বন্ধ , নারী-শিশু নির্যাতন -হত্যা ও মৌলবাদ -সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেই সাথে জুলাই হত্যাকান্ডের বিচার, বন্যা দূর্গত এলাকায় নারী – শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বন্যার্ত এলাকাগুলোকে দ্রুত দূর

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights