• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খুলনায় কেএমপির সাঁড়াশি অভিযানে ১৬ ঘণ্টায় গ্রেফতার ৩৪

ByShirso aparadh

জুন ১১, ২০২৬

শাব্বির আহমদ, খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে ১৬ ঘণ্টায় ৩৪ জনকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।

সোমবার (৮ জুন) থেকে মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কেএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) শেখ মো. আব্দুর রাজ্জাক।

পুলিশ সূত্রে জানা গেছে, কেএমপির উত্তর ও দক্ষিণ বিভাগের পাশাপাশি গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারদের মধ্যে খুলনা থানা থেকে ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ৯ জন, লবণচরা থানা থেকে ৪ জন, হরিণটানা থানা থেকে ২ জন, খালিশপুর থানা থেকে ৪ জন, দৌলতপুর থানা থেকে ২ জন, আড়ংঘাটা থানা থেকে ২ জন, খানজাহান আলী থানা থেকে ২ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২ জনকে আটক করা হয়েছে।

অভিযানের সময় মাদকবিরোধী তল্লাশিতে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

কেএমপি কমিশনার বলেন, মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights