• শুক্র. জুন ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কোরআন খতম ও দোয়া মাহফিল

Byadmin

জানু. ৫, ২০২৬

মাসুদ সালেহ উদ্দিন :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. খবির উদ্দিন আহমেদ, ভাস্কুলার সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. বজলুল গনি ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের আহ্বায়ক অধ্যাপক ডা. খালেকুজ্জামানসহ খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ও চিকিৎসকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মহসিন হোসেন, অধ্যাপক ডা. খন্দকার আসাদুজ্জামান, ডা. এটিএম নুরুন্নবী সাহা, অধ্যাপক ডা. তৌফিকুর রহমান ফারুক, অধ্যাপক ডা. আব্দুল্লাহ শাহরিয়ার, অধ্যাপক ডা. একে এম মনিরুল ইসলাম, অধ্যাপক ডা. আবুল হাসান মো. বাশার, অধ্যাপক ডা. মাহামুদুল্লাহ ফিরোজ, ডা. হারুন উর রশীদ খান রাকিব, আবাসিক চিকিৎসক ডা. একরামুল রেজা টিপুসহ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দোয়া মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক অঙ্গনে তার সুনাম ছিল। তিনি দেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিদেশে চিকিৎসার প্রস্তাব থাকলেও তিনি দেশের বাইরে যেতে রাজি হননি। দেশের মাটিতেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্তে অটল থেকে শেষ পর্যন্ত দেশের মাটিতেই তিনি ইন্তেকাল করেন। আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে তিনি কখনো কারো কাছে মাথা নত করেননি।”

আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং তার শোকসন্তপ্ত পরিবারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের ইমাম।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights