• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আবদুল লতিফ জনির উদ্যোগে সদকা ও দোয়া মাহফিল

Byadmin

ডিসে. ১, ২০২৫

একরামুল হক | ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার)

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক সুস্থতা কামনায় ফেনী জেলার দাগনভূঞা উপজেলার তালতলী বাজারে অবস্থিত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাগল জবাই করে সদকা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উদ্যোগ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক দপ্তর সম্পাদক (−১) কেন্দ্রীয় কমিটি ও সাবেক ছাত্রনেতা মোঃ আবদুল লতিফ জনি।

৩০ নভেম্বর রোববার সকালে মাদ্রাসা ও এতিমখানায় কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া শেষে এতিম ও শিক্ষার্থীদের মাঝে সদকার গোশত বিতরণ করা হয়। এ সময় স্থানীয় আলেম-ওলামা, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী, এতিম শিশু, বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ নভেম্বর ঢাকার গুলশান এলাকায় কাঁচাবাজার মসজিদে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরেকটি দোয়া মাহফিল আয়োজন করেন মোঃ আবদুল লতিফ জনি। সেখানে মুসল্লিরা বিএনপি চেয়ারপারসনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ ছাড়া ২৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মাস্টারদা সূর্যসেন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগেও একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানেও মোঃ আবদুল লতিফ জনি উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।

দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে মোঃ আবদুল লতিফ জনি বলেন,
“আমাদের প্রাণপ্রিয়, মাতৃতুল্য গণতন্ত্রের আপসহীন নেত্রী, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আমরা সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। হে আল্লাহ, আপনি রাহমানুর রাহিম, আপনার পরম দয়ায় আমাদের ‘মা’—বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক বেগম খালেদা জিয়াকে পূর্ণ সুস্থতা দান করুন।”

উপস্থিত আলেম-ওলামাগণও বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দেশবাসী তাঁর দ্রুত আরোগ্য কামনায় একাত্মতা প্রকাশ করেন।

(আমিন)

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights