• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঈদের ছুটি শুরু মঙ্গলবার, টানা ৭ দিন বন্ধ থাকবে সরকারি অফিস

Byadmin

মার্চ ১৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হচ্ছে টানা ছুটি। সোমবার (১৬ মার্চ) সরকারি অফিস-আদালতের কার্যক্রম শেষ হওয়ার মধ্য দিয়ে এক সপ্তাহের ছুটিতে যাচ্ছে দেশ।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন বন্ধ থাকবে সব সরকারি প্রতিষ্ঠান। এর ফলে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি অফিস-আদালতে ইতোমধ্যে ছুটির আমেজ শুরু হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করে।

এর সঙ্গে অতিরিক্ত ছুটি হিসেবে ১৮ মার্চ ছুটি ঘোষণা করার প্রস্তাব গত ৫ মার্চ মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ১৭ মার্চ শবে কদর-এর সরকারি ছুটি থাকায় সব মিলিয়ে টানা সাত দিনের ছুটি নিশ্চিত হয়েছে।

ঘোষিত এই ছুটির সময় দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিসও বন্ধ থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights