• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

উজিরপুরে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মৃত্যু দাবির টাকা নিয়ে প্রতারণা! উজিরপুরে বীমা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপ্রতীকি ছবি

উজিরপুর || বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলায় একটি বীমা দাবির অর্থ নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। উপজেলার হারতা এজেন্সি অফিসের এজিএম কৃষ্ণ কান্ত রায়ের বিরুদ্ধে এ অভিযোগ এনে ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ হারতা গ্রামের দিনমজুর মিজানুর রহমান ২০১৮ সালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ১ লাখ টাকার একটি জীবন বীমা করেন। দীর্ঘ ৮ বছর ধরে নিয়মিত কিস্তি পরিশোধের পর ২০২৫ সালে হঠাৎ তার মৃত্যু ঘটে। পরবর্তীতে তার স্ত্রী ও মনোনীত নমিনি মোছা. খাদিজা বেগম বীমার দাবি পাওয়ার জন্য সংশ্লিষ্ট অফিসে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দেন।

ভুক্তভোগীর দাবি, সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রায় দুই মাস আগে কৃষ্ণ কান্ত রায় তাকে জানান যে কোম্পানির পক্ষ থেকে ১ লাখ ৩৮ হাজার ২০০ টাকার একটি চেক এসেছে। তবে চেকটি হাতে পেতে গেলে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। কখনো আজ, কখনো কাল বলে ঘুরাতে থাকেন বলে অভিযোগ করেন খাদিজা বেগম।

পরবর্তীতে গত ২০ এপ্রিল কৃষ্ণ কান্ত রায় ভুক্তভোগীকে জানান যে চেকটি নাকি হারিয়ে গেছে। একই সঙ্গে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে খাদিজা বেগম ২১ মার্চ উজিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এবং তার প্রাপ্য অর্থ দ্রুত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত কৃষ্ণ কান্ত রায় জানান, চেকটি তার কাছ থেকে হারিয়ে গেছে এবং বিষয়টি সমাধানের জন্য ভুক্তভোগীকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার ও তাদের পাওনা অর্থ দ্রুত ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights