• বৃহস্পতি. জুলাই ৯, ২০২৬

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উজিরপুরে শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিতআন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উজিরপুরে শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশাল বিভাগীয় ব্যুরো

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস (১লা মে) উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলায় উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার, মর্যাদা এবং সুরক্ষিত কর্মপরিবেশ নিশ্চিতের দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পেশার মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দিবসটি ঘিরে পুরো উপজেলায় ছিল উৎসবের আমেজ, আর শ্রমিকদের মাঝে সৃষ্টি হয় নতুন প্রত্যয় ও ঐক্যের বার্তা।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে এটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী শ্রমিকরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন। ব্যানার ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে এবং সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সময়ের দাবি। বক্তারা আরও বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমীন রাঢ়ী, সাধারণ সম্পাদক সাহাদুৎ জামান কমরেড, সিনিয়র সহ-সভাপতি এম মিজানুর রহমান মিঠু বালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু সিকদার, সহ-সভাপতি মোঃ ফজলুল হক, মোঃ জামাল বেপারী, মোঃ এরশাদ হাওলাদার, মোহাম্মদ শাহাদাত গাজী, সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান হোসেন বেপারী, সহ-সাধারণ সম্পাদক মোঃ রাজীব রানা, পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বিড়ি শ্রমিক দলের সভাপতি কালাম হাওলাদারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শ্রমিক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুমন

সমাবেশ শেষে নেতৃবৃন্দ শ্রমিকদের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের মতে, আন্তর্জাতিক শ্রমিক দিবসের এই আয়োজন শ্রমিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যকে আরও সুদৃঢ় করেছে, যা আগামী দিনে শ্রমিক আন্দোলনকে আরও গতিশীল করে তুলবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights