• বৃহস্পতি. জুলাই ৯, ২০২৬

কক্সবাজার জামান রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজে পঁচা-বাসি খাবারের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকিতে পর্যটক-স্থানীয়রা

Byadmin

এপ্রিল ৩০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক
৩০ এপ্রিল ২৬ (বৃহস্পতিবার)
কক্সবাজার: দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার-এ অবস্থিত একটি রেস্টুরেন্টে পঁচা ও বাসি খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। এতে পর্যটক ও স্থানীয়দের মধ্যে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ অনুযায়ী, শহরের ঝাউতলা রোডে অবস্থিত ‘জামান রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজ’-এ সম্প্রতি এক আজ পর্যটক আজ দুপুরে মাল্টার জুস ( অরেঞ্জ জুস)অর্ডার করেন। জুস পরিবেশনের পর তিনি সেটি পান করতে গিয়ে প্রচন্ড তিতকুটে স্বাদ অনুভব করেন। এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা জানান, আস্ত মাল্টার খোশা সহ ব্লেন্ডার করে জুস তৈরি করায় এমন স্বাদ হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই রেস্টুরেন্টটিতে নিম্নমানের ও সংরক্ষণবিহীন খাবার পরিবেশন করা হচ্ছে। খাবারের মান খারাপ হওয়ায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বিশেষ করে পর্যটন মৌসুমে অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে এসব অনিয়ম আরও বেড়ে যায় বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরও জানান, খাবার প্রস্তুত ও সংরক্ষণে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং রান্নাঘরের পরিবেশও অস্বাস্থ্যকর। এ বিষয়ে দ্রুত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।
এদিকে, অভিযোগের বিষয়ে এখনো সংশ্লিষ্ট রেস্টুরেন্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের অনিয়ম বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর তদারকি জরুরি, নাহলে জনস্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব পড়তে পারে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights