• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

শ্রীপুরে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ বিক্রি: ৩ ফার্মেসিকে জরিমানা

Byadmin

এপ্রিল ৫, ২০২৬ #sample medicine illegal sale Bangladesh
গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানাগাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক || শ্রীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এ অভিযানে জব্দ করা অবৈধ ওষুধগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

রবিবার দুপুরে শ্রীপুর উপজেলার জৈনা বাজারে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন ফার্মেসিতে তল্লাশি চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে মা-বাবা মেডিক্যাল হলকে ১৫ হাজার টাকা, কাশফি মেডিসিন কর্নারকে ১০ হাজার টাকা এবং জোবেদা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের জন্য বিনামূল্যে যে স্যাম্পল ওষুধ সরবরাহ করে, সেগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজারে বিক্রি করে আসছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, প্রথমবার হওয়ায় সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে, তবে ভবিষ্যতে একই অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকি থাকলে বাজারে নিরাপদ ও মানসম্মত ওষুধ নিশ্চিত করা সম্ভব হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights