• শুক্র. জুলাই ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকায় ১ কোটি টাকার কোকেনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারঢাকায় ১ কোটি টাকার কোকেনসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক || ঢাকা

রাজধানী ঢাকার উত্তরা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যমানের ৪৮০ গ্রাম কোকেনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি মাদক চক্রের সদস্যদের আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

“চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে র‌্যাব ফোর্সেস দেশব্যাপী মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান গ্রহণ করেছে। মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তারা নিয়মিত গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল জানতে পারে যে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানাধীন একটি ভবনে বিপুল পরিমাণ কোকেন নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে। তথ্যটি নিশ্চিত হওয়ার পর দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় র‌্যাব-১ এর দলটি।

পরবর্তীতে উত্তরা সেক্টর-৭ এলাকার বিবেক হাইটস ভবনের ফিফট এলায়েন্স গ্লোবাল ট্রেডিং লিমিটেডের ৪র্থ তলার অভ্যর্থনা কক্ষে অভিযান চালানো হয়। মঙ্গলবার বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে অভিযানে উপস্থিত হয়ে সন্দেহভাজনদের তল্লাশি করে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সাইদুজ্জামান কাজল (৪৭), যার বর্তমান ঠিকানা আজমপুর কাঁচাবাজার, দক্ষিণখান থানা, এবং মোঃ মজনু মিয়া (৪৬), যার ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা, ভাটারা থানা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতারের পর আসামিদ্বয়কে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights