• রবি. জুলা ১২, ২০২৬

পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদের ইন্তেকাল

Byadmin

মার্চ ১, ২০২৬


স্টাফ রিপোর্টার:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (১ মার্চ) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মো. আব্দুল আউয়াল বুলবুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশানের আজাদ মসজিদে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরহুমার মরদেহ মানিকগঞ্জের মুন্নু সিটিতে নেওয়া হবে। সেখানে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমাকে তার স্বামী, সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত করা হবে।
তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights