• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিন বাহিনীর প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Byadmin

ফেব্রু. ১৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : 
নতুন দায়িত্ব গ্রহণের পর ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানরা। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে এ সময় পারস্পরিক শুভেচ্ছা ও মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিন দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে যান প্রধানমন্ত্রী। সকালে তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকর করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে তিনি মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি নিয়ে দিকনির্দেশনা দেন। মন্ত্রিসভার প্রথম বৈঠকের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে সচিবালয়ে নির্ধারিত দপ্তরে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেন তিনি।
উল্লেখ্য, গত এক দশকেরও বেশি সময় ধরে মন্ত্রিসভা ও সচিবদের অধিকাংশ বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হলেও নতুন সরকারের সূচনায় সচিবালয়কেন্দ্রিক কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বঙ্গভবনে নতুন সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন সরকারের কার্যক্রম ইতোমধ্যে পূর্ণোদ্যমে শুরু হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights