• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কুমিল্লা – ২ থেকে নির্বাচিত সেলিম ভুইয়াকে অভিনন্দন জানিয়েছেন তিতাস জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দ।।

Byadmin

ফেব্রু. ১৩, ২০২৬

মাসুদুল করিম,তিতাস:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা – ২ হোমনা তিতাস নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া কে অভিনন্দন জানিয়েছেন ঢাকাস্থ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের নেতৃব্ন্দ। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন এ বিজয়ে হোমনা তিতাসের গনমানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটেছে। এ অন্চলের সার্বিক উন্নয়নও জাতীয়তাবাদী আদর্শের ভীত আরো শক্তিশালী হবে সে প্রত্যাশা করে তাঁরা ঢাকাস্হ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন জানান কুমিল্লা ২ হোমনা তিতাসের নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়াকে। অভিনন্দন বার্তায় সভাপতি দাউদুজ্জামান সিকদার লিটন, সহসভাপতি মোঃ শেখ ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াহিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক নেজামুল হক রিপনসহ
ঢাকাস্হ তিতাস উপজেলা জাতীয়তাবাদী ফোরামের প্রমুখ নেতৃবৃন্দ একমত পোষণ করেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এখনই দেখুন

Verified by MonsterInsights