• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

গুলশানে তারেক রহমানের সঙ্গে ড. খন্দকার মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

Byadmin

ফেব্রু. ১৩, ২০২৬

এস এম শাহজালাল :


শুক্রবার সন্ধ্যা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর দলীয় শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয়ে বিএনপির মাননীয় চেয়ারম্যান তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।

সাক্ষাৎকালে নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং কুমিল্লা-২ আসনের সার্বিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে। নবনির্বাচিত এমপি হিসেবে এলাকার জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন ড. মোশাররফ হোসেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন এবং তাঁর মেয়ের জামাতা রাইসুল ইসলাম রিকো।

দলীয় নেতারা বলেন, দেশের গণতন্ত্র পুনর্গঠন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বৈঠক শেষ হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights