মো ওসমান গনি ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু’র পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ, পথসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে দিনব্যাপী মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি মুড়াপাড়া ইউনিয়নের মানুষের মাদক সমস্যা, গ্যাস সংকটসহ বিভিন্ন জনদুর্ভোগের কথা তুলে ধরেন এবং নির্বাচনে জয়ী হলে এসব সমস্যার কার্যকর সমাধান করবেন বলে ভোটারদের আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সদস্য দেওয়ান আলী,মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক আমির হামজা, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত আলী, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন খন্দকার, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন ভূঁইয়া, সাবেক সদস্য সৈয়দ গোলাপ, যুবদল নেতা শাহিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির মূল দলের সদস্য মো. খোকন ও মাজহারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ইয়াদ আলী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
নেতাকর্মীরা বলেন, এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তারা পরিবর্তন চায়। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থনে মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বিজয়ী হবেন।
