• শনি. জুন ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

তিন উপদেষ্টার দফতর পুনর্বণ্টন: আসিফ–মাহফুজের পদত্যাগে নতুন দায়িত্ব পেলেন তিনজন

Byadmin

ডিসে. ১১, ২০২৫

স্টাফ রিপোর্টার:
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের পর অন্তর্বর্তী সরকারের তিনটি গুরুত্বপূর্ণ দফতর পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতর থেকে নির্দেশনা জারির পর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

নতুন বণ্টন অনুযায়ী—

সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

ড. আসিফ নজরুল পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

আদিলুর রহমান খান পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়।

এর পাশাপাশি—ড. আসিফ নজরুল পূর্বের মতোই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

আদিলুর রহমান খান আগের মতোই শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

সৈয়দা রিজওয়ানা হাসান আগের দায়িত্ব পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ও দেখভাল করতে থাকবেন।

এদিকে, প্রধান উপদেষ্টার অধীনে থাকা মন্ত্রণালয়সমূহ অপরিবর্তিত রয়েছে। এগুলো হলো—মন্ত্রিপরিষদ বিভাগ,প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়

নতুন দফতর বণ্টনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights