• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ঢাকা- ডেমরায় নৌকা ডুবি: মাদরাসার দুই ছাত্র নিখোঁজ

Byadmin

সেপ্টে. ১৩, ২০২৫

মনির হোসেন:

ঢাকার ডেমরা ফেরিঘাট এলাকায় নৌকা ভ্রমণে এসে দুর্ঘটনার শিকার হয়েছেন দুই মাদরাসাছাত্র। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে একটি ট্রলারের সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়। এতে হাজারীবাগ মাদরাসার ছাত্র সাফওয়ান ও আব্দুল আজিজ নামের দুইজন নিখোঁজ হন।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে। এখন পর্যন্ত নিখোঁজ দুইজনের খোঁজ পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, নৌকাটি ঘাট থেকে ছাড়ার পর অল্প সময়ের মধ্যেই ট্রলারের সাথে ধাক্কা লাগে। এতে যাত্রীরা আতঙ্কে ছড়িয়ে পড়েন। বেশ কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দুই ছাত্র পানিতে তলিয়ে যায়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights