• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

মেহেরপুর জেলা নির্বাচন কমিশন অফিসের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

Byadmin

মার্চ ১৩, ২০২৫

মেহেরপুর প্রতিনিধিঃ
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি করেছে নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন মেহেরপুর।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১ টার দিকে মেহেরপুর নির্বাচন কমিশন অফিসের সামনে ‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি করেন।

এসময় বক্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। তারা আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই।

এসময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান, উচ্চমান সহকারী মাসুদ রানা, হিসাব সহকারি আল-আমিন সহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights