• বৃহস্পতি. জুন ৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আইডিআরএ’র নতুন নেতৃত্বের সাথে বীমা মালিকদের মতবিনিময় সভা

Byadmin

ডিসে. ২৩, ২০২৪

একরামুল হক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।
বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এর সাথে মতবিনিময় সভা আয়োজন করেছে।

২৩ ডিসেম্বর সোমবার সকালে আইডিআরএ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন নিয়ন্ত্রক সংস্থাটির চেয়ারম্যান ড. এম আসলাম আলম।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নবনিযুক্ত সদস্য মো. ফজলুল হক (প্রশাসন), মোহাম্মদ আবু বকর সিদ্দিক (নন-লাইফ) ও মো. আপেল মাহমুদ (লাইফ)।
বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল), ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

বীমা খাতের উন্নয়ন, বিভিন্ন সমস্যা,ও ভবিষ্যৎ করণীয় সহ নানান বিষয় নিয়ে আলোচনা হয়।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights