• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ফারইষ্ট লাইফ এর ঢাকা বিভাগীয় জোন ইনচার্জ কনফারেন্স অনুষ্ঠিত

Byadmin

ডিসে. ২৩, ২০২৪

একরামুল হক : ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লিমিটেড এর ঢাকা বিভাগ এ কর্মরত জোন ইনচার্জদের নিয়ে ফারইষ্ট টাওয়ার রজনীগন্ধা অডিটোরিয়ামে কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির এসইভিপি অ্যান্ড ওয়েস্টার্ন রিজিওনের ইনচার্জ মো. মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি বক্তব্যে রাখেন কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান ডা. মো. মোকাদ্দেস হোসেন, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক শেখ মো. শোয়াইব নাজির, স্বতন্ত্র পরিচালক আমিনুল ইসলাম ও কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলাম ।

কনফারেন্সে ঢাকা বিভাগের বিভিন্ন জোনের ইনচার্জ ও প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোঃ ফখরুল ইসলাম বলেন, ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীন হলেও ফ্যাসিস্ট সরকারের দোসরদের লুটপাটের কারনে দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছে। শূন্য হয়ে পড়েছে ব্যাংক ,বীমা ও অন্যান্য আর্থিক খাত। এ থেকে বাদ যায়নি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিও।
তিনি বলেন এ পরিস্থিতি কাটিয়ে উঠতে পরিচালনা পর্ষদ সকল ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে । কোম্পানির সকল স্তরের কর্মকর্তা ও কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।
তাছাড়া কোম্পানির উন্নয়ন কর্মকর্তা ও জোন ইনচার্জদের প্রথম বর্ষ ও নবায়ন প্রিমিয়াম সংগ্রহের নির্দেশনা দেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights