• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নারায়নগঞ্জে লেকের পাড়ে ভেসে উঠলো অজ্ঞাত নারীর মরদেহ

Byadmin

ডিসে. ১৭, ২০২৪

মো: ওসমান গনি , রূপগঞ্জ, নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জের রূপগঞ্জের লেকের পাড় ভেসে উঠলো অজ্ঞাত (১৮) এক নারীর লাশ। লাশটি রূপগঞ্জ থানা পুলিশ  উদ্ধার করেছে। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে পূর্বাচল উপশহরের ২ নং সেক্টর বউরারটেক এলাকার লেকে লাশটি উদ্ধার করা হয়। 

গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে পূর্বাচল উপশহরের লেকের পাড়ে স্থানীয়রা অজ্ঞাত এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নারীর নাম পরিচয় পাওয়া যায়নি। লাশটির নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, লাশটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights