• বুধ. জুন ৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

নির্বাচনের রোডম্যাপ দ্রুত ঘোষণার দাবি খন্দকার মোশাররফের

Byadmin

ডিসে. ৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। তাহলে পরাজিত শক্তির সব চক্রান্ত ব্যর্থ হবে।

শনিবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এনপিপির আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।খন্দকার মোশাররফ বলেন, সংস্কারের কথা বলে অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় বসে থাকলে ষড়যন্ত্র ও অস্থিরতা আরও বাড়বে। অবিলম্বে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে না পারলে জনগণ তাদের বিদায় করবে।

বর্তমান সরকারকে দুর্বল ভেবে ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা বলে মন্তব্য করে তিনি বলেন, আবারও হাসিনাকে বাংলাদেশ বসিয়ে ছেলেখেলা করবে ভারত, যা জনগণ হতে দেবে না। আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের নিয়ে যেন ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সব দল ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্র বিফলে যাবে।নির্বাচনের নিয়ে খন্দকার মোশাররফ বলেন, এই সরকার তত্ত্বাবধায়ক সরকার নয়, তারা সংস্কার ও বৈষম্য দূর করতে এসেছে। সরকারের মেয়াদ নির্ধারিত হওয়া জরুরি। সংস্কারের নামে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকা বুদ্ধিমানের কাজ নয়। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কেউ ষড়যন্ত্রের সুযোগ পাবে না।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights