• মঙ্গল. আগ ৪, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক, শ্রীপুরে যুবক গ্রেপ্তার

ByShirso aparadh

আগ ৪, ২০২৬

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পিস্তল প্রদর্শন করে ভিডিও প্রচারের অভিযোগে মো. ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তার বাড়ি থেকে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করা হলেও পরে সেটি পিস্তলসদৃশ একটি লাইটার বলে নিশ্চিত হয় পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) ভোররাতে শ্রীপুর উপজেলার মুলাইদ দায়পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে স্ত্রীর দায়ের করা যৌতুক নির্যাতন মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, টিকটকে পিস্তল প্রদর্শনের ভিডিওটি গাজীপুর জেলা পুলিশের নজরে এলে সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ইমনের বাড়ি থেকে ভিডিওতে ব্যবহৃত বস্তুটি উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর সেটি পিস্তলসদৃশ একটি লাইটার বলে নিশ্চিত হওয়া যায়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ইমন ওই লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন করে নিয়মিত যৌতুক দাবি করতেন। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এটি প্রদর্শন করে জনমনে আতঙ্ক ছড়ানোরও অভিযোগ রয়েছে।

পরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে পুলিশের আরেকটি দল তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, ইমনের স্ত্রী মোছা. তাহমিনা (২২) যৌতুকের দাবিতে মারধরের অভিযোগ এনে শ্রীপুর থানায় মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ) ধারায় দায়ের হওয়া ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কেউ যেন জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে এবং পারিবারিক নির্যাতনের অভিযোগে দ্রুত আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

টিকটকে ‘পিস্তল’ দেখিয়ে আতঙ্ক, শ্রীপুরে যুবক গ্রেপ্তার

০৪ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights