• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

যমুনায় শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজ আজ

BySarker

জুলা ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ফ্যাসিস্ট সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দলগুলোর নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময়ের উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনের প্রায় দেড় শতাধিক নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে আমন্ত্রণপত্র সংশ্লিষ্ট নেতাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

এ আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক ও নৈশভোজে মিলিত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights