• বুধ. সেপ্টে ৯, ২০২৬

The Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

বাংলাদেশের শ্রম খাতে সহযোগিতা বাড়াবে আইএলও

BySarker

জুলা ২০, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

বাংলাদেশের শ্রম খাতের উন্নয়ন, শ্রমিকের অধিকার সুরক্ষা এবং কর্মপরিবেশের মানোন্নয়নে সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।

সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবোর সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে গিলবার্ট এফ. হোংবো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্ব ভবিষ্যতেও আরও শক্তিশালী হবে। শ্রম সংস্কার, সামাজিক সুরক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংস্থাটি সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর সহযোগিতার প্রশংসা করে বলেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, কর্মসংস্থান বৃদ্ধি, তৈরি পোশাক শিল্পের অগ্রগতি, অনানুষ্ঠানিক শ্রমবাজারের উন্নয়ন এবং অভিবাসী শ্রমিকদের অধিকার ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়েও মতবিনিময় হয়।

আলোচনার শেষে শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে বাংলাদেশ সরকার ও আইএলওর মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

By Sarker

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights