• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

দুবাইতে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচিত।

মাহবুব সরকার, সংযুক্ত আরব আমিরাত।
শারীরিক ও মানষিক সুস্থতার জন্য খেলাধুলা সহ আনন্দ বিনোদনের তেমন সুযোগ হয়ে উঠে না অধিকাংশ কর্মব্যস্ত প্রবাসীদের। তাছাড়া প্রবাসে বেড়ে উঠা নতুন প্রজন্মরাও বঞ্চিত হচ্ছে খেলাধুলা সহ নানা রকম আনন্দ বিনোদন থেকে। তাই এসব প্রবাসী ও তাদের ছেলেমেয়েদের শারিরীক ও মানষিক সুস্থতার জন্য আনন্দ বিনোদনের খোরাক যোগাতে আসন্ন ঈদুল আযহার পরদিন (১৭ জুন) আয়োজিত হতে যাচ্ছে আমিরাত, কাতার ও ওমান ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টের।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১১ জুন) সারজা হুদাইবিয়া রেস্টুরেন্ট হলরুমে ফুটবল টুর্ণামেন্টের জার্সি উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ ওসমান গনি এবং অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়সাল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দুবাই আল আবিরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নাসের উদ্দিন বাবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, মোহাম্মদ ফয়েজ, মোহাম্মদ জসিম প্রমুখ। উপস্থিত ছিলেন টুর্ণামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সদস্য কামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিন, মোঃ মুরাদ, ইকবাল করিম, তৌহিদুল ইসলাম, নুরুল আজম, মোঃ ইকবাল,মোঃ সেলিমসহ অনেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights