• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

বিএনএসবি চক্ষু হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি

Byadmin

এপ্রিল ২২, ২০২৬

খুলনা প্রতিনিধি:

মব সৃষ্টি করে বিএনএসবি চক্ষু হাসপাতাল-এর ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং বোর্ডের সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নেতা ডা. মোহাম্মদ রফিকুল হক বাবলু-কে অপদস্ত করার প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন হাসপাতালের চিকিৎসকরা।

বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) খুলনার ব্যানারে এই কর্মবিরতি পালিত হয়।

এ সময় চিকিৎসকরা জানান, হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়া এবং সভাপতিকে অপমান করার ঘটনা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

চিকিৎসকরা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights