• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

Byadmin

জুন ৪, ২০২৪

জেলা প্রতিবেদক, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরবেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঝিনাইদহ -চঃ -মেঃ উ ১১- ২৬৭৮) গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করার সহযোগিতার সময় মধ্যখানে থাকা (ঢাঃমেঃ ট-১৪-৬০৮৬) গাড়িটিকে পিছন থেকে অন্য আরেকটি কাভার্ডভ্যান( ঢাঃমেঃট-১১-৯১৭৪) স্বজোরে ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের চালক ও সহকারী দুই গাড়ির মাঝখানে আটকে যায়।

নিহতরা হলেন, ট্রাক চালক মো. সাগর ও সহকারী বেলাল হোসেন। তারা সম্পর্কে ভাই। তারা কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার ঝিনাইহাট এলাকার বড়গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এস এম লোকমান হোসাইন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত কাভার্ডভ্যান  চালক ও সহকারীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights