• মে ১৯, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

এমপি’র নামে চাঁদার দাবীতে কুমিল্লার হোমনা রোডে বাস চলাচল বন্ধ, যাত্রী দূর্ভোগ।।

Byadmin

এপ্রিল ১১, ২০২৬

নিজস্ব প্রতিনিধি।। হোমনা — কুমিল্লা রোডে তিতাস উপজেলার বাতা কান্দি স্টেশনে চাঁদার দাবীতে প্রায় তিন ঘন্টা বাস চলাচল বন্ধ থাকে। ফলে এ রোডে চলাচলকারী অসংখ্য যাগ্রী সাধারণ পরে চরম ভোগান্তিতে। হোমনা – কুমিল্লা রোডের একতা সার্ভিসের বাতাকান্দি এলাকায় আটকে দেয়া বাস শ্রমিকরা অভিযোগ করেন, বেশ কিছু দিন যাবত স্থানীয় এমপির দোহাই দিয়ে কয়েকজন লোক তাদের নিকট চাঁদা দাবি করে আসছিল। কিন্তু বাস শ্রমিকরা তাদের এ অবৈধ চাঁদা প্রদান না করায় শনিবার ( ১১এপ্রিল,) সকাল থেকে উক্ত বাতা কান্দি স্টেশন এলাকায় হোমনা – কুমিল্লা রোডের একতা সার্ভিসের সকল বাস চাঁদাবাজরা জোর পূর্বক বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগে প্রকাশ, বলরামপুর ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি ও তিতাস উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, জনৈক ওসমান গনিসহ অজ্ঞাত নামা আরো চার পাঁচ জনকে এমপি সাহেব একতা সার্ভিসের প্রতিটি বাস থেকে দৈনিক ৩০(ত্রিশ টাকা) করে চাঁদা আদায়ের জন্য অনুমতি দিয়েছেন। এই চাঁদা না দিলে এ রোডে উক্ত বাস চলাচল করতে দেয়া হবে না, এমন অভিযোগ করেন বন্ধ করে দেয়া বাসের সকল শ্রমিক। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ, বিএনপিতে কোন চাঁদা বাজের স্থান নাই । আমরা জনগণের সেবা দিয়ে থাকি। আমরা এখানে কোন অবৈধ চাঁদা দিয়ে গাড়ি চালাবোনা। এমন পরিস্থিতিতে যাত্রী হয়রানির অভিযোগের ভিত্তিতে তিতাস থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছলে চাঁদা দাবী করা বিএনপি নেতারা ঘটনাস্থল ত্যাগ করে। তারপর প্রায় তিনঘন্টা এ রোডে বাস চলাচল বন্ধ থাকার পর বিষয়টি অমিমাংশিত অবস্থায় পুনরায় কুমিল্লা হোমনা রোডে বাস চলাচল করতে দেখা যায়। ভুক্ত ভোগী শ্রমিকদের আশংকা এ বিষয়টি প্রশাসন ও মালিক এবং স্থানীয় বিএনপি দলীয় নেতা কর্মীদের হস্তক্ষেপে বিষয়টি সুরাহা না হলে চাঁদাবাজ সন্ত্রাসীরা যে কোন সময় চাঁদা দাবীসহ তাদের উপর আক্রমণ করতে পারে। এমপির দোহাই দিয়ে বিএনপির নেতা কর্মীদের চাঁদা দাবীর মুখে বাস চলাচল বন্ধের বিষয়ে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভুইয়ার বক্তব্য জানতে চাইলে মুঠো ফোনে তিনি জানান, আমাদের বিএনপিতে চাঁদাবাজ সন্ত্রাসীদের কোন স্থান নাই। চাঁদাবাজদের ধরে পুলিশের হাতে সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এমপির দোহাই দিয়ে কয়েকজন স্থানীয় বিএনপি নেতার চাঁদাবাজির বিষয়ে বক্তব্য নেয়ার জন্য কুমিল্লা – ২ হোমনা -তিতাসের এমপি অধ্যক্ষ সেলিম ভুইয়ার সাথে মুঠো ফোনে কথা বলার জন্য বার বার চেষ্টা করে ও তাঁর বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights