
নিজস্ব প্রতিবেদক:
এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১ এপ্রিল থেকে এ মূল্যহার কার্যকর হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ অনুযায়ী এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
নির্ধারিত মূল্য অনুযায়ী—
- প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা
- প্রতি লিটার অকটেন ১২০ টাকা
- প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা
- প্রতি লিটার কেরোসিন ১১২ টাকা
জ্বালানি বিভাগ জানায়, বর্তমানে সারাদেশে প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে চাহিদা পূরণ সম্ভব।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই মূল্যহার যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছে এবং পুরো এপ্রিল মাসজুড়ে তা কার্যকর থাকবে।
