• বৃহস্পতি. জুন ২৫, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সীতাকুণ্ডে মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ByShirso aparadh

জুন ২৪, ২০২৬

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার রাজা মিয়া সওদাগর জামে মসজিদ এলাকায় ঘটে।

নিহত মোহাম্মদ আমির হোসেন (৪০) দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় নামাজের সময় ইমামকে না পেয়ে মুসল্লিরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে মসজিদের দ্বিতীয় তলায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইফতেকার আহমেদ জানান, আসরের নামাজে তিনি উপস্থিত থাকলেও মাগরিব ও এশার সময় তাকে দেখা যায়নি। পরে অনুসন্ধানের একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আমির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় ধর্মীয় দায়িত্ব পালন করছিলেন এবং তিনি সবার কাছে ভদ্র ও বিনয়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights