
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দীর্ঘ ১৬ বছর পর বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ফেনীর দাগনভূঞা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলোনিয়া হাই স্কুলে ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট ১১ জন প্রার্থী এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসবের আমেজ, দীর্ঘদিন পর এমন একটি সুষ্ঠু নির্বাচন উপভোগ করেন তারা।
নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল থেকে ২ জন এবং বিএনপি প্যানেল থেকে ৩ জন (সংরক্ষিত মহিলা সদস্যসহ) প্রার্থী বিজয়ী হন।
বিজয়ীদের তালিকা নিচে দেওয়া হলো:
১️⃣ এনামুল হক (জামায়াত) – ৪২২ ভোট
২️⃣ আবদুল গণি (বিএনপি) – ৩৪২ ভোট
৩️⃣ আনম কুতুব উদ্দিন (জামায়াত) – ৩২২ ভোট
৪️⃣ ফিরোজ খান (বিএনপি) – ৩০৫ ভোট
৫️⃣ শামীমা আক্তার (সংরক্ষিত মহিলা, বিএনপি প্যানেল) – বিজয়ী
এছাড়া দাতা সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মেসবাহ উদ্দিন সাইদ।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনের মধ্য দিয়ে সিলোনিয়া হাই স্কুলে নব উদ্যমে পরিচালনা পর্ষদের কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
