• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে বিপুল সম্পদ ও অর্থ পাচারের নথি জব্দ

Byadmin

সেপ্টে. ২১, ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিবেদক :
চট্টগ্রামে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচারের সাথে সংশ্লিষ্ট বিপুল নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে কর্ণফুলী এলাকায় অভিযানে এসব নথি জব্দ করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত নথির পরিমাণ ২৩ বস্তা। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে সাইফুজ্জামানের নামে ও পরিবারের মাধ্যমে অর্জিত ৫৮২টির বেশি সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়াতেও তার সম্পদের প্রমাণ মিলেছে।

সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর আরামিট গ্রুপের একটি শিল্প প্রতিষ্ঠান থেকে সাবেক মন্ত্রীর স্ত্রী রুকমীলা জামানের গাড়িচালক ইলিয়াস নথিগুলো বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর অভিযানের আগ মুহূর্তে নথিগুলো পার্শ্ববর্তী ওসমান তালুকদারের বাড়িতে সরিয়ে রাখা হয়। অবশেষে রোববার ভোরে সেখান থেকেই সেগুলো উদ্ধার করে দুদক।

নথিপত্রে বিদেশে বাড়ি কেনা, ভাড়ার আয়, রক্ষণাবেক্ষণ ব্যয়সহ অর্থ পাচারের অসংখ্য তথ্য পাওয়া গেছে। এছাড়াও দেশে-বিদেশে মুদ্রা পাচারের সুনির্দিষ্ট প্রমাণও অন্তর্ভুক্ত রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুদক বলছে, এত বিপুল সংখ্যক নথি খুঁটিয়ে যাচাই-বাছাই করতে সময় লাগবে। ২৩ বস্তা ডকুমেন্টস পর্যালোচনা শেষে প্রমাণাদি কমিশনের কাছে উপস্থাপন করা হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights