• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সাতকানিয়ায় মানহীন শিশু খাদ্য কারখানায় অভিযান, মালিককে ২ লাখ টাকা জরিমানা

Byadmin

ডিসে. ৯, ২০২৫

মো. শাহেদ হোসেন,সাতকানিয়া :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় মানহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য উৎপাদনের অভিযোগে ‘রফিক চানাচুর’ নামের একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সকালে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার এবং কোনো প্রকার মান নিয়ন্ত্রণ ছাড়াই চানাচুর, চিপস, মুড়ির মোয়া ও বিভিন্ন শিশু খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়।

এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় স্যানিটারি ইন্সপেক্টর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights