• মঙ্গল. জুন ৩০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংসদ নির্বাচন ও গণভোট: সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ডের আবেদন সম্পূর্ণ অনলাইনে

Byadmin

জানু. ৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট উপলক্ষে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের পরিচয়পত্র এবং যানবাহনের স্টিকার প্রদানের পদ্ধতিতে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার প্রথমবারের মতো সশরীরে আবেদন প্রক্রিয়া বাতিল করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন গ্রহণ ও কার্ড বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এক ব্রিফিংয়ে জানান, দীর্ঘদিন ধরে প্রচলিত সশরীরে আবেদন প্রক্রিয়া সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় এটি ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। এ লক্ষ্যে একটি নতুন ওয়েব পোর্টাল চালু করা হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য pr.ecs.gov.bd ওয়েবসাইট প্রস্তুত করা হয়েছে। এখানে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদন করা যাবে। যাচাই-বাছাই শেষে অনুমোদন পেলে আবেদনকারীরা অনলাইন থেকেই তাঁদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

আবেদনকালে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্যাডে করা আবেদনপত্র, সাংবাদিক পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি জমা দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তরের (পিআইডি) কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।

নির্বাচন কমিশন মনে করছে, এই উদ্যোগের ফলে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কাজেও গতিশীলতা আসবে এবং মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিক ও পর্যবেক্ষকদের কাজ আরও সহজ হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights