• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

সংসদে পাস হলো আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন ২০২৬

Byadmin

এপ্রিল ৭, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম দিনে বিলটি পাস করা হয়।

এ আইনের গুরুত্বপূর্ণ দিক হলো— ‘গুম’কে মানবতাবিরোধী অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন থেকে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে।

অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি পাসের সময় বলেন, যারা দাবি করেন সরকার গুমের বিচার করতে চায় না—তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নতুন আইনটি পড়লেই বিষয়টি পরিষ্কার হবে।

তিনি আরও জানান, সরকার গুমের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। এই সংশোধনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে গুমের বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

এর আগে সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬-ও পাস হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights