• বৃহঃ. আগ ১৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শ্যামলীতে টিনশেড বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

ByShirso Aparadh

আগ ১৩, ২০২৬

রাজধানীর শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় কয়েকটি টিনশেড বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে টিনশেড বসতঘরগুলোতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রায় ১৫ মিনিটের মধ্যে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার তাৎক্ষণিক কারণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights