• রবি. আগ ২, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

ByShirso aparadh

জুন ৯, ২০২৬

শীর্ষ অপরাধ ডেস্ক

ঢাকা, ৯ জুন ২০২৬:

​আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্ধারিত আইনি শর্ত ও যোগ্যতা পূরণ সাপেক্ষে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে নির্বাচনে অংশ নিলেও তারা কোনোভাবেই দলীয় পরিচয় বা নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না।

​আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

​ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়— স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের অবস্থান কী এবং সরকার তাদের সেই সুযোগ দেবে কি না?

​জবাবে উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন,

​“এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কেউ যদি ব্যক্তি হিসেবে নির্বাচনে অংশ নিতে চান, তিনি অংশ নিতে পারবেন। কারণ স্থানীয় সরকার নির্বাচন মূলত নির্দলীয়। এখানে কেউ দলের পরিচয়ে বা দলের পক্ষে প্রচার চালাতে পারবেন না।”

​তিনি সতর্কবার্তা দিয়ে আরও বলেন,

​“কোনো ব্যক্তি যদি নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন, কিন্তু তার নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ বা নিষিদ্ধ সংগঠনের দলীয় বক্তব্য তুলে ধরেন, তবে সেটি অপরাধ ও আইনি সমস্যা হিসেবে গণ্য হবে। তবে নির্ধারিত ক্রাইটেরিয়া বা যোগ্যতা এবং শর্ত পূরণ করে ব্যক্তি হিসেবে যে কেউ নির্বাচন করতে চাইলে সরকার তাতে বাধা দেবে না।”

​আওয়ামী লীগের দলীয় পদ-পদবিধারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না— এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা স্পষ্ট করে বলেন,

​“যেহেতু সংগঠনটির কার্যক্রম নিষিদ্ধ, তাই স্বাভাবিকভাবেই দলীয় পদ-পদবি ব্যবহার করার কোনো আইনি সুযোগ নেই। তবে ব্যক্তি হিসেবে কেউ যদি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ করেন এবং ভোটে লড়তে চান, তাহলে তিনি করতে পারবেন। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো বাধা দেওয়ার কারণ নেই।”

​সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টা বর্তমান সরকারের সমসাময়িক বিভিন্ন উন্নয়ন ও নীতিগত কর্মকাণ্ডের চিত্রও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

Share this news as a Photo Card

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আ.লীগের নেতাকর্মীরা: তথ্য উপদেষ্টা

০৯ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights