• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রূপগঞ্জে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা

Byadmin

সেপ্টে. ২৯, ২০২৫

মো. ওসমান গনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব হৃদরোগ সচেতনতা দিবস-২০২৫। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “প্রতিটি হৃদস্পন্দনের যত্ন নিন”।

রবিবার (২৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এতে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হৃদরোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সচেতনতা বৃদ্ধি, সঠিক জীবনযাত্রা, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং ধূমপানমুক্ত জীবনযাপনের মাধ্যমে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ সময় উপস্থিত রোগী ও দর্শনার্থীদের জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবা প্রদান করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, যাতে মানুষ হৃদরোগ সম্পর্কে সচেতন হয়ে সুস্থ জীবনযাপন করতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা মেডিকেল কলেজের এডিশনাল ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডা. জিএম মনিরুল ইসলাম, হৃদরোগ বিভাগের অধ্যাপক আবুল হাসনাত মোহাম্মদ জাফর, অধ্যাপক আরিফ মোহাম্মদ সোহানসহ অনেকে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights