• বৃহঃ. জুলা ৩০, ২০২৬

রাষ্ট্রপতি হচ্ছেন’ গুজব উড়িয়ে দিলেন মির্জা ফখরুল

ByShirso aparadh

জুলা ২৯, ২০২৬

ঠাকুরগাও জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দাবি করে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সভায় মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানকে একটি সর্বজনীন সামাজিক আন্দোলনে রূপ দিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, গণমাধ্যম এবং সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হচ্ছে।

তিনি বলেন, শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদকের বিস্তার রোধ করা সম্ভব নয়। এ জন্য জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে কার্যকর উপায়। ঠাকুরগাঁওয়ে নেওয়া উদ্যোগ ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষকে সচেতন করতে সংবাদমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সমাজে এই বার্তা ছড়িয়ে দিতে হবে যে, মাদক ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য ক্ষতিকর এবং এর ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights