• শনি. জুন ১৩, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাজশাহীতে অভিনব কায়দায় ১০ লাখ টাকা ছিনতাই

Byadmin

এপ্রিল ২০, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে দিনে-দুপুরে অভিনব কৌশলে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক জানান, তিনি রিলায়েন্স অটো নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। আগের দিনের বিক্রির সাড়ে ১২ লাখ টাকা মালিকের কুমারপাড়া চালপট্টি এলাকার বাসা থেকে ব্যাগে করে নিয়ে রিকশায় করে দোকানে যাচ্ছিলেন। পথে ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া মহল্লার একটি গলির দিকে মোড় নেন। ঠিক সেই সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রিকশার পথ রোধ করে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়। এতে তিনি কিছুই দেখতে পাননি।

এ সময় ছিনতাইকারীরা তাঁর পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁর ডান হাতের কনুই ও বাঁ হাতের একটি আঙুল কেটে যায়। পরে ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পালানোর সময় রাস্তায় প্রায় আড়াই লাখ টাকা পড়ে গেলেও বাকি অর্থ নিয়ে চম্পট দেয় দুর্বৃত্তরা।

রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ তাঁদের বিশ্বস্ত কর্মচারী এবং তিনি দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে কাজ করছেন। প্রতিদিনই তিনি এভাবে টাকা নিয়ে অফিসে আসেন।

ঘটনার পর বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করেন। রিকশাচালক ভাড়া না নিয়েই পালিয়ে যাওয়ায় তাঁকে সন্দেহ করা হচ্ছে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ছিনতাইকারীদের শনাক্ত ও আটকের চেষ্টা করছি।”

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights