• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাঙ্গামাটি জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুরাদের বিরুদ্ধে প্রতিবন্ধী জমি দখলের অভিযোগ

Byadmin

জানু. ২৩, ২০২৫

সামিমা আক্তার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) রাঙ্গামাটি জেলার কমিটির সদস্য, লংগদু উপজেলা শাখার কমিটির সদস্য, শাহ আলম মুরাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। রাঙ্গামাটি জেলার বিভিন্ন বিএনপি নেতাকর্মীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শাহ আলম মুরাদের বিরুদ্ধে একাধিক পোস্ট দেওয়া হয়েছে এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে বলেও জানা গেছে।
গত-১৬ বছরের স্বৈরাচার হাসিনার আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে মিটিং মিছিলে উপস্থিত ছিলেন, শাহ আলম মুরাদ এমন ঘটনায় ভুক্তভোগী প্রতিবন্ধী আফজালের মেয়ে লাইজু জানান, আমার পরিবারের বাবা প্রতিবন্ধী হওয়ার কারণে এই সুযোগ কাজে লাগিয়ে শাহ আলম মুরাদ ও সাবেদ আলী আমাদের সম্পত্তি দখল করেন এবং আমরা এই অসহায় হয়ে পড়েছি আমরা সঠিক বিচার চাই।
এমন পরিস্থিতি থেকে পরিত্রান পেতে আমরা রাজনৈতিক নেতা, প্রশাসনসহ সকলে সহযোগিতা কমনা করছি । জমি দখলের জন্য আমাদের নাম বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত করে দিচ্ছেন তারা, এ বিষয়ে রাঙ্গামাটি জেলা বিএনপি’র সদস্য শাহ আলম মুরাদ বলেন, আমার কাছে ওই সম্পত্তির দলিল আছে। প্রতিবেদক জানতে চাইলে স্বৈরাচার হাসিনার আমলে মিছিল মিটিং এর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে সেই বিদায় বিভিন্ন লোকের কাছে ছবি থাকতে পারে। আমি এক সময় চায়ের দোকান ছিলাম এখন আমার বিভিন্ন ব্যবসা-বাণিজ্য আছে। এ বিষয়ে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন বলেন, জমি দখলের বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আর শাহ আলম মুরাদকে আমি চিনি না। ভুক্তভোগী পরিবারের ফোন নাম্বার পাঠান আমি বিষয়টি দেখব।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights