• রবি. জুন ১৪, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

যশোরে র‍্যাবের জালে কুখ্যাত ডাকাত জালাল শেখ অস্ত্র ও ডাকাতিসহ ৮ মামলার আসামি গ্রেফতার

Byadmin

ফেব্রু. ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়।

যশোরে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলার দুর্ধর্ষ আসামি জালাল শেখকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ দুপুরে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নরেন্দ্রপুর ইউনিয়নের চাউলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল চাউলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার মৃত নুর মোহাম্মদ শেখের ছেলে কুখ্যাত ডাকাত জালাল শেখকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জালাল শেখের অপরাধলব্ধ রেকর্ড পর্যালোচনা করে র‍্যাব জানায়, তার বিরুদ্ধে ৫টি ডাকাতি মামলা, ২টি অস্ত্র আইনের মামলা এবং ১টি চুরির মামলাসহ মোট ৮টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। দীর্ঘ দিন ধরে সে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত অপরাধী এবং অস্ত্রধারী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে তারা অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান চালানো হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights