
মেহেরপুর হাসানুল মারুফ
মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়নের আশরাফপুর টেংরামারী রোডে মোটরসাইকেল এবং বালি বোঝায় ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লিজন নিহত। আহত হয়েছেন রকিবুল।
নিহত লিজন(৩২)
মুজিবনগর মোনাখালী ইউনিয়ন এর মৃত মফিজুল ইসলামের ছেলে। ও আহত রকিবুল (২৮) মেহেরপুর আমদহ ইউনিয়নের চকশ্যামনগরের শামসুল হুদা মন্ডল এর ছেলে।
ঘটনার বিস্তারিত স্থানীয় ও মেহেরপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত লিজন ও আহত রকিবুল ২ মামা ভাগ্নে। সকাল আটটার দিকে মোটরসাইকেল যোগে আশরাপুরের হয়ে টেংরামারীর দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থল আশরাফপুর ইটভাটার কাছে পৌঁছানোর সাথে সাথে অপর দিক থেকে আস একটি বালি বোঝাই একটি ড্রাম ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলের পিছে বসে থাকা লিজন ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন,এবং মোটরসাইকেলটি ট্রাকের চাকার তলে পড়ে দুমড়ে মুচড়ে যাই। মোটরসাইকেল চালক রকিবুল ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
স্থানীয়রা নিহত লিজন ও আহত রকিবুল কে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসায় রকিবুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে রাজশাহী মেডিকেলে রেফার করেন। নিহত লিজন ও আহত রকিবুলের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবিরের সাথে কথা বলে বিস্তারিত আরো জানা গেছে ঘটনা স্থলে সংঘর্ষের পরে ড্রাম ট্রাকটি পালিয়ে গেছে, এবং লিজনের লাশ মেহেরপুর সদর হাসপাতাল স্থানীয় জনগণ ও পুলিশের সমঝোতায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের সুযোগ করে দেয়া হয়েছে, তিনি আরো জানান পালিয়ে যাওয়া ড্রাম ট্রাকটির খোঁজ নেওয়া হচ্ছে এবং নিহতের পরিবারের থেকে অভিযোগ পেলে বিষয়টি ব্যাবস্থা নেওয়া হবে।
