• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হয়েছেন।

সোমবার (২২ জুন) বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি দালিয়ানের উদ্দেশে যাত্রা করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, দালিয়ানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী চীনের রাজধানী বেইজিং সফর করবেন। সেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সফরকালে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন-এ অংশ নেবেন বলে জানা গেছে।

কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের ভিআইপি টার্মিনালে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম ও ডেপুটি হাইকমিশনার শাহানারা মনিকাও উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফরে যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠনের পর এটিই ছিল তাঁর প্রথম বিদেশ সফর।

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর মধ্যে একান্ত ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, শ্রমবাজার এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। পরে উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে বৃহত্তর পরিসরে বৈঠক অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights