• শনি. আগ ১৫, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

প্রাথমিক বিদ্যালয়ে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ-শিক্ষামন্ত্রী

ByShirso Aparadh

জুন ২২, ২০২৬

অনলাইন ডেস্ক:

আগামী তিন মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (২২ জুন) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে শিক্ষা, গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫১ জনকে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে জনবল সংকট দূর করতে সরকার দ্রুত শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ উদ্যোগের আওতায় প্রধান শিক্ষকসহ প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও জানান, ২০২৭-২৮ অর্থবছরে শিক্ষাখাতে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাড়ে ৩ শতাংশ এবং পরবর্তী অর্থবছরে ৪ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার লক্ষ্যে সরকার কাজ করছে।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-সহ মোট ১১টি শিক্ষা বোর্ডে যেসব বিষয়ে পাঠ্যক্রম ও বিষয়বস্তু অভিন্ন, সেসব বিষয়েও একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ দেশের শিক্ষা ব্যবস্থায় সমন্বয়, স্বচ্ছতা ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights