• মে ১৮, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভোলায় মাদকসহ দুই যুবক আটক: বোরহানউদ্দিনে পুলিশের অভিযানভোলায় মাদকসহ দুই যুবক আটক: বোরহানউদ্দিনে পুলিশের অভিযান

বরিশাল বিভাগীয় ব্যুরো

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন একই গ্রামের মৃত মোসলেমের ছেলে মো. আবদুল কাদের (৩৬) এবং মৃত আব্দুর রবের ছেলে মো. সবুজ (৩৬)। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশের একটি দল নির্দিষ্ট এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও দুইজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০টি ইয়াবা এবং মাদক বিক্রির ৪২০ টাকা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights