• মঙ্গল. জুন ২, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ভালুকায় বিদ্যুৎ ষ্পর্শে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে শশুরের মৃত্যু

Byadmin

ডিসে. ১০, ২০২৪

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের বাঘেরবাজার এলাকায় আজ ১০ডিসেম্বর মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে পুত্র বধূকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে শশুরের মৃত্যু হয়। একই গ্রামের আয়াত আলী খানের ছেলে মৃত ইউসুফ আলী । ওই ঘটনায় আহত পুত্রবধু শাবানা আক্তারকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনার তদন্ত করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের মেহেদী হাসান খানের স্ত্রী মঙ্গলবার  সকাল সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে বিদ্যুতায়িত হন। ওই সময় শাবানা আক্তারের শ্বশুর ইউসুফ আলী খান পুত্রবধুকে উদ্ধার করতে যান এবং তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে, উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। ওই ঘটনায় আহত শাবানা আক্তারকে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার এসআই নবী নূর জানান, তিনি খবর পেয়ে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে য়ান। ঘটনাটি তদন্তাধীন আছেন।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights