• সোম. আগ ৩, ২০২৬

Daily Shirso Aparadh

ঘটনার অন্তরালের সত্য উদ্‌ঘাটনে

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে: ৪ জনের প্রাণহানি, আহত অন্তত ১০

BySaiful

জুন ৮, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে ৪ জন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।

আজ সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বইশামোড়া নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিয়ন্ত্রণ হারানোর কারণেই বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

By Saiful

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে: ৪ জনের প্রাণহানি, আহত অন্তত ১০

০৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
Faceboo.com/Daily Shirso Aparadh
www.shirsoaparadh.com
Verified by MonsterInsights